অফিস, আদালত ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন ব্যবহার নিষিদ্ধ: ডিএমপি

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ অন্যান্য সংস্থার ১০০ মিটারের চতুর্দিকে ‘নীরব অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে।

ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, নতুন বিধি অনুসারে এসব নীরব এলাকার মধ্যে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই অপরাধে ১০ হাজার টাকার জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারপাশ, অভ্যন্তরীণ রাস্তার ও পার্কিং এলাকার) নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে, অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

এতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সম্মিলিত উদ্যোগে একটি অভিযান (বিশেষ মোবাইল কোর্ট) পরিচালনা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।

শব্দদূষণ হ্রাস করতে সব সরকারি ও বেসরকারি গাড়ির চালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুসরণ করে সচিবালয় এলাকায় হর্ন ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

----Share This Posts----
Facebook
Twitter
WhatsApp
Telegram
----Related Post-----
Recent Posts​
ddd
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সামনে আজ একটি নতুন কৌশলগত সুযোগ এসেছে।
sdd
গতকাল কমার পর আজ আবার বাড়ল সোনার দাম
gggwse
ভোট: মোটরবাইক, মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের চলাচলে নিষেধাজ্ঞা
uyfi
শিক্ষা আইনের খসড়া: শাস্তি নিষিদ্ধ, ধীরে ধীরে কোচিং-গাইড-টিউশনি বন্ধ
agsg
র‌্যাবের নাম পরিবর্তন হচ্ছে এসআইএফ
Popular Posts
ddd
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সামনে আজ একটি নতুন কৌশলগত সুযোগ এসেছে।
sdd
গতকাল কমার পর আজ আবার বাড়ল সোনার দাম
gggwse
ভোট: মোটরবাইক, মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের চলাচলে নিষেধাজ্ঞা
download (1)
রাজধানীতে তিন দিনব্যাপী হালকা প্রকৌশল প্রদর্শনী শুরু
sgfaew
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
//omg10.com/4/10615010